[ দেশজুড়ে ]
দুই জেলে নৌকার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজনের
ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দুটি মাছ ধরার নৌকার মুখোমুখি সংঘর্ষে পানিতে তলিয়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার রোদাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত কাঞ্চন মিয়া (৪২) একই উপজেলার জারইতলা সাধনপুর গ্রামের মহিস মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বুধবার সকালে উপজেলা সদরের রোদাই নদীতে দুটি মাছ ধরার জেলে নৌকা হঠাৎ মুখোমুখি সংঘর্ষে দুই জেলে পানিতে তলিয়ে যান। অন্য জেলেরা তাৎক্ষণিক একজনকে উদ্ধার করলেও নিখোঁজ হন কাঞ্চন মিয়া।
.png)
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলে নিকলী এসে বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। দুপুর ১টার দিকে ঘটনাস্থল থেকে জেলে কাঞ্চনের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বলেন, প্রায় ২ ঘণ্টার অভিযানে মরদেহ উদ্ধার করে নিকলী থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!