[ দেশজুড়ে ]
ইটনায় সাজাপ্রাপ্ত দুই সহোদর গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পুলিশী অভিযানে তিন বছর সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের কালিপুর গ্রামের মেহমান মিয়ার ছেলে আব্দুর রব (২৬) ও মো. কুদ্দুস মিয়া (৪০)।
জানা যায়, আসামিরা হবিগঞ্জ জেলার একটি মাদক মামলায় তিন বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন আদালত। মামলার দায়েরের পর থেকে আসামীরা দির্ঘদিন পলাতক ছিলেন। পরে, আব্দুর রব ও কুদ্দুস মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!