ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার, চালকের যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৫, ২৫ অক্টোবর ২০২৩
ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার, চালকের যাবজ্জীবন
ফাইল ফটো

চট্টগ্রামে মাদক মামলায় মো. নজরুল ইসলাম মুন্সী নামে এক ট্রাকচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সরওয়ার আলম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম মুন্সী মাদারীপুরের শিবচর উপজেলার কাবিলপুর উত্তর পাড়ার গফুর মুন্সীর ছেলে।

জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি নজরুল ইসলাম মুন্সীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।

Advertisement

মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ৩ এপ্রিল সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহাদেবপুর এলাকা থেকে ৪৪২ বোতল ফেনসিডিলসহ ট্রাকচালক নজরুল ইসলাম মুন্সীকে গ্রেফতার করে র‍্যাব। ঐ ঘটনায় তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা করেন র‍্যাব-৭ এর তৎকালীন ডিএডি মো. ফজলুল হক। মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এ মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!