[ দেশজুড়ে ]
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে ঘের কর্মচারীর মৃত্যু
সাতক্ষীরা সদর থানা- ফাইল ফটো
সাতক্ষীরা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল ইসলাম নামে এক ঘের কর্মচারীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলা পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রেজাউল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামের বাসিন্দা।
জানা যায়, রেজাউল ইসলাম পাথরঘাটা বিলে জনৈক সুভাষ পোদ্দারের ঘেরের কর্মচারী ছিলেন। বুধবার দুপুরে রেজাউল ঘেরের বাঁধে ঘাস কাটছিলেন। এ সময় পাশে পড়ে থাকা বিদ্যুতের তারে তার পায়ের স্পর্শ লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!