[ দেশজুড়ে ]
নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল রংমিস্ত্রির
প্রতীকী ছবি
নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে হৃদয় হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার বুলবুল সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
মৃত হৃদয় হোসেন সদর উপজেলার চকরামচন্দ্রপুর মোল্লাপাড়া গ্রামের হারুন অর রশীদের ছেলে।
স্থানীয়রা জানান, হৃদয় হোসেন সকালে বুলবুল সিনেমা হল এলাকায় সুরুজ আলমের বিল্ডিংয়ের একটি চাইনিজ রেস্টুরেন্টে রঙের কাজ করছিলেন। দুপুরের কাজের ফাঁকে তিনি দোতলার ছাদে ওঠেন। এ সময় ছাদের ওপর দিয়ে যাওয়া ৩৩ হাজার কেভি ভোল্টের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
.png)
মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!