[ দেশজুড়ে ]
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের কারাদণ্ড
ফাইল ছবি
নোয়াখালীতে সিআর মামলায় ইউপি চেয়ারম্যানসহ ছয়জনকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার বিকেলে নোয়াখালীর বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) এ এন এম মোর্শেদ এ দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, জেলার সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন দুলু, একই ইউনিয়নের আশ্রাফুল আলম চৌধুরী কামাল, প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন ভূঁইয়া, মাহবুবুল আলম জাবেদ (সাবেক মেম্বার), এইচ এম শাহজাহান ও জহিরুল ইসলাম মিলন।
.png)
এসব তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর কোর্ট ইন্সপেক্টর মো. শাহ আলম। তিনি বলেন, বুধবার বিকেলে একটি সিআর মামলায় দণ্ডবিধি ৩৬৫ ধারায় আসামিদের উপস্থিতিতে বিচারক এ আদেশ দেন। ২ বছর কারাদণ্ডের পাশাপাশি অন্য একটি ধারায় আসামিদের প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পরে আসামিদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কারাদণ্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!