ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে নারী মাদক কারবারীর ১ বছরের কারাদণ্ড

নালিতাবাড়ী (শেরপুর )প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৮, ২৩ অক্টোবর ২০২৩
নালিতাবাড়ীতে নারী মাদক কারবারীর ১ বছরের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে নাছিমা খাতুন ওরফে মায়া রাণী নামে এক নারী মাদক কারবারীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নেতৃত্বে যৌথভাবে ওই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। দণ্ডপ্রাপ্ত মাদক কারবারী নাছিমা খাতুন উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউপির বারমারী বাজারের বাসিন্দা নুর ইসলামের কন্যা। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টার এনামুল হকসহ ১১ সদস্যের একটি টিম ও অনসার সদস্যরা উপস্থিত ছিলেন। 

Advertisement

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, মাদক কারবারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!