[ দেশজুড়ে ]
নিজ ঘরে ঝুলছিল তরুণীর মরদেহ
উখিয়া থানা -ফাইল ছবি
কক্সবাজারের উখিয়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ছালেহা বেগম (১৭) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার পালংখালী ইউনিয়নের থাইংখালীর তেলখোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার কবিরের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, বাড়ির সবার অগোচরে সকালে ছালেহা নিজ ঘরের কাঠের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘরে প্রবেশ করে ছালেহাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন তার মা। পরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে উখিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
.png)
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করছি, তরুণী আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!