[ দেশজুড়ে ]
অপহরণের চারদিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক কিশোরীকে (১৭) অপহরণের অভিযোগ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব লামছি গ্রাম থেকে অপহরণকারীদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে।
দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ঘোষবাগ ইউনিয়নের সুজন মিয়া, ফারুক ও ইব্রাহীম।
পুলিশ জানায়, গত ২২ অক্টোবর দুপুর ৩টার দিকে উপজেলার লেদু কোম্পানির হাট এলাকা থেকে অজ্ঞাত আসামিরা সিএনজিযোগে ঐ কিশোরীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরবর্তীতে ভিকটিমের বাবা এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
.png)
কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেফতার করে। এ ঘটনায় ভিকটিমের ২২ ধারার জবানবন্দিসহ অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!