[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে দেড় লাখ মিটার জালসহ ৬০ কেজি ইলিশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক ও ৬০ কেজি ইলিশ উদ্ধার করেছে জেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।
বৃহস্পতিবার সকাল থেকে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোকসেদুর রহমানের নেতৃত্বে বিকেলে ৪ টা পর্যন্ত মেঘনার নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
জেলা মৎস কর্মকর্তা আমিনুল ইসলামের নেতৃত্বে আটককৃত এসব জাল মজুচৌধুরী হাট ফেরিঘাট এলাকায় আগুনে পুড়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়।
.png)
ইলিশের অভয়াশ্রমের সময় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয় বলে জানান জেলা মৎস কর্মকর্তা আমিনুল ইসলাম। নিষেধ অমান্য করে মাছ শিকার করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ে সদস্যরা।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লক্ষ্মীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!