ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ২৬ অক্টোবর ২০২৩
মুন্সীগঞ্জে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানে মুন্সীগঞ্জের বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। 

নৌ পুলিশের উদ্যোগে ও মৎস্য অধিদফদরের সহযোগিতায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে এই কার্যক্রমের উদ্বোধন করেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদফতরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক ড. এস এম রেজাউল করিম।

মৎস্য অধিদফতরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক ড. এস এম রেজাউল করিম।এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক আবুজাফর রিপন, পুলিশ মো. আসলাম খান ও নৌ পুলিশ মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ জোনের পুলিশ সুপার মীনা মাহমুদা।

Advertisement

এ সময় ধলেশ্বরীতে বিভিন্ন প্রজাতির ৭৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। এছাড়া দিনব্যাপী কর্মসূচিতে ধলেশ্বরী ও মেঘনা নদীর কয়েকটি পয়েন্টে পোনামাছ অবমুক্ত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!