রাসেল উপজেলার পশ্চিম চর-চান্দিয়া এলাকার মফিজুর রহমানের ছেলে ও স্থানীয় যুবদলকর্মী।
পুলিশ জানায়, গত ২২ আগস্ট রাসেল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনটি পিস্তলের ছবি দিয়ে ‘যুদ্ধের জন্য অস্ত্র হাতে তোলা অপরাধ নয়’ লিখে একটি পোস্ট দেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ বৃহস্পতিবার সকালে উপজেলার সওদাগর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি পিস্তল (এলজি) উদ্ধার করা হয়।
.png)
এ ঘটনায় সোনাগাজী মডেল থানার এসআই আব্দুল মান্নান বাদী হয়ে রাসেলকে আসামি করে অস্ত্র আইনে মামলা করেছেন।
সোনাগাজী থানার ওসি হাসান ইমাম বলেন, জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার বিকেলে রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে।