[ দেশজুড়ে ]
অটোরিকশার চার্জার খুলতেই নিথর হলেন অপু
ফাইল ফটো
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অটোরিকশার চার্জারের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অপু মিয়া নামে এক চালকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে কলমাকান্দা সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত অপু মিয়া ওই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।
জানা গেছে, শুক্রবার রাতে নিজ বাড়িতে অটোরিকশাটি চার্জে দেন অপু। শনিবার সকালে চার্জার খুলতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন পাল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই অপু মিয়ার মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!