ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে মোংলায় বিদেশি ২ জাহাজ

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৮, ২৮ অক্টোবর ২০২৩
রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে মোংলায় বিদেশি ২ জাহাজ
মোংলা বন্দরে দুই জাহাজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি এবং ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে দুইটি বিদেশি বাণিজ্যিক জাহাজ। এরমধ্যে এমভি মিলেন নামক জাহাজটি শনিবার বেলা সাড়ে ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে এবং এমভি আনকা স্কাই দুপুর ১টায় বন্দরের ৭ নম্বর জেটিতে ভেড়ে।

জাহাজ দুইটি থেকে দুপুর ২টায় একসঙ্গে শুরু হয় পণ্য খালাসের কাজ। পরে খালাসকৃত এসব পণ্য সড়ক পথে নেয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে।

জাহাজ দুইটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী জানান, ৯৩১ প্যাকেজের এক হাজার ৫১৯ মেট্রিক টন মেশিনারি এবং ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে গত ৮ অক্টোবর রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে রাশিয়ার পতাকাবাহী জাহাজ এমভি মিলেনা। শনিবার বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভেড়ে এটি।

Advertisement

একইসঙ্গে ৪৪১ প্যাকেজের ১৪৫৩ মেট্রিক টন মেশিনারি ও ইলেকট্রিক্যাল মালামাল নিয়ে গত ৩ অক্টোবর রাশিয়ার একই বন্দর (নভোরোসিয়েস্ক) থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে ভ্যানুয়াটি পতাকাবাহী জাহাজ এমভি আনকা স্কাই। শনিবার দুপুর ১ টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভেড়ে জাহাজটি।

পরে জাহাজ দুইটি থেকে দুপুর ২টায় একসঙ্গে পণ্য খালাসের কাজ শুরু করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!