ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৩

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৫, ২৮ অক্টোবর ২০২৩
চাঁদপুরে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরে ইলিশ কেনাবেচার সময় মাছসহ ৩ ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনায় ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। হামলায় গুরুতর আহত হয়েছেন পুলিশের দুই সদস্য।

এ ঘটনায় ২৯ জনের নামে এবং ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় বাদী হয়ে মামলা করেছে পুলিশ।

শনিবার দুপুরে গ্রেফতার তিন আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

গ্রেফতার আসামিরা হলেন- সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া কোটারাবাদ এলাকার মো. শাহীন (৩৮), মো. বিল্লাল (২৪) ও মো. আবদুল গফুর (৩৫)। আহত পুলিশ সদস্যরা হলেন- মাইমুনুদ্দিন ও জোবায়ের হোসেন।

মামলার বাদী চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. আকরামুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে ২৬ অক্টোবর ভোরে সদর উপজেলার বহরিয়া এলাকায় মডেল থানার একটি দল অভিযান চালায়। এ সময় শাহীন, বিল্লাল ও গফুর নামে ৩ ব্যক্তির কাছ থেকে ৪টি বাজারের ব্যাগে থাকা ৪০ কেজি ইলিশ মাছ ও নগদ ২৯ হাজার ১০০ টাকা উদ্ধার করে। মাছসহ আটক ব্যাক্তিদের ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়ার সময় উল্লিখিত তিন আসামিসহ অজ্ঞাত আসামিরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। ওই সময় দুই পুলিশ সদস্য আহত হন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, হামলার ঘটনায় গ্রেফতার আসামিদের শনিবার আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!