ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাদ্যপণ্য গুদামে আগুন, আড়াই কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৪, ২৯ অক্টোবর ২০২৩
খাদ্যপণ্য গুদামে আগুন, আড়াই কোটি টাকার ক্ষতি 
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে খাদ্যপণ্য পরিবেশকের গুদামে অগ্নিকাণ্ডে প্রায় আড়াই কোটি টাকার মালামাল পুড়ে গেছে। রোববার বিকেল ৪ টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের লামচরী এলাকার মেসার্স মৌসুমী ট্রেডার্সের গুদামটিতে এ দুর্ঘটনা ঘটে। 

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, সিটি গ্রুপের তীর সয়াবিন-সরিষা তেল, আটা-ময়দা, সুজি, চাল-ডাল, চিনি-লবণ ও বম্বে সুইটসের চিপসসহ স্ন্যাক্সসহ বিভিন্ন ধরণের পণ্য ছিল। আগুনে সব পুড়ে গেছে। অক্ষত অবস্থায় কিছু পাওয়া যায়নি।

Advertisement

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচাক আবদুল মান্নান বলেন, আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট কাজ করেছে। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। গুদামে প্রায় আড়াই কোটি টাকার মালামাল ছিল।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!