ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরগুনায় দুর্বৃত্তদের আগুনে জেলের স্বপ্ন পুড়ে ছাই

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৬, ৩০ অক্টোবর ২০২৩
বরগুনায় দুর্বৃত্তদের আগুনে জেলের স্বপ্ন পুড়ে ছাই
বরগুনায় দুর্বৃত্তদের আগুনে জেলের স্বপ্ন পুড়ে ছাই। ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনা সদর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে জাল-রশি পুড়ে জেলের স্বপ্ন শেষ হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ইলিশ মাছ ধরার জাল-রশি পুড়ে যায়। 

রোববার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার ১০ নম্বর নলটোনা ইউপির আজগরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, মা ইলিশের প্রজনন নিরাপদ করতে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। জেলেরা নিষেধাজ্ঞা মেনে নদীর তীরে ট্রলার জাল গুছিয়ে রাখেন। সোমবার ভোরে দুর্বৃত্তরা নদীর তীরে জালে আগুন ধরিয়ে দেয়। আজগরকাঠি বাজারের দোকানদার আব্দুস সালাম রাতে শীত পড়ায় বাড়িতে যাওয়ার পথে নদীর তীরে ইলিশ ধরার জালে আগুন দেখে ডাক চিৎকার দিলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

Advertisement

বরগুনায় দুর্বৃত্তদের আগুনে জেলের স্বপ্ন পুড়ে ছাইপ্রত্যক্ষদর্শী আব্দুস সালাম বলেন, দোকানে রাতে ঘুমাই। বাড়ি যাওয়ার সময় নদীর চরে জালে আগুন দেখে ডাক চিৎকার দিলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ট্রলার জালের মালিক মো. আবুল কালাম বলেন, সরকারি নিষেধাজ্ঞা মেনে নদীর তীরে ট্রলার জাল গুছিয়ে রাখা হয়। ভোরে দুর্বৃত্তরা জালে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ১৫ লাখ টাকার জাল-রশি পুড়ে যায়। ব্র্যাক থেকে ঋণ নিয়ে ট্রলার জাল কিনেছি। 

তিনি আরো বলেন, কিছু দিন আগে সাগরে জাল-রশি নিয়ে ঝামেলা হয় স্থানীয় জেলে মো. আবুল কালামের মাঝিমাল্লার সঙ্গে। সেই ঝামেলাকে কেন্দ্র করে গত শুক্রবার সালিসি বৈঠক হয়। সেখানে আমি নির্দোষ ছিলাম। আজকে সালিসির রায় ঘোষণার কথা থাকলেও তার আগেই জাল-রশিগুলো পুড়ে দিয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাচ্ছি। 

বরগুনা সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে মৌখিকভাবে শুনেছি জেলেদের জাল-রশি দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!