[ দেশজুড়ে ]
বরগুনায় ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় প্রস্তুতি সভা
ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় প্রস্তুতি সভা
ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় মঙ্গলবার বেলা ১১টার দিকে বরগুনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বরগুনার জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, জেলা এবং উপজেলা পর্যায়ে আমরা হামুন ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি সভা করেছি। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নিয়ে আসার জন্য প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। এছাড়া জেলায় ৬৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যেখানে দুই লাখ ৬৯ হাজার আশ্রয় নিতে পারবেন। এসব কেন্দ্রে শুকনা খাবারসহ বিশুদ্ধ পানি প্রস্তুত রাখা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!