ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় হামুন: কাপ্তাই হ্রদে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২১, ২৪ অক্টোবর ২০২৩
ঘূর্ণিঝড় হামুন: কাপ্তাই হ্রদে নৌযান চলাচল বন্ধ ঘোষণা
ফাইল ফটো

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে অনির্দিষ্টকালের জন্য নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

বুধবার ভোর হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান স্বাক্ষরিত জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়- প্রবল ঘূর্ণিঝড় হামুনের প্রভাবজনিত কারণে জানমালের নিরাপত্তায় আগামী বুধবার ভোর হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সকল ধরণের নৌযান চলাচল বন্ধ থাকবে।

এছাড়া জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকে রাঙামাটিতে হালকা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে।

Advertisement

কাপ্তাই হ্রদে মঙ্গলবার বিকেল পর্যন্ত ছোটবড় নৌযান চলাচল করতে দেখা গেছে। এসব নৌযানে পর্যটক ও স্থানীয় লোকজন ঘোরাফেরা করছে বলে জানিয়েছেন নৌযান চালকরা।

নৌযান চলাচল বন্ধের ঘোষণার খবর পেয়ে বিভিন্ন উপজেলার যাত্রীরা আগে থেকেই রাঙামাটি জেলা শহর থেকে গন্তব্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!