মঙ্গলবার জেলা প্রশাসক শহিদুল ইসলাম ‘হামুন’ মোকাবিলায় জরুরি সভায় এ তথ্য জানান।
সভায় জানানো হয়, ক্রমশ বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে হামুন। উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে দুপুর নাগাদ ভোলার কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল দিয়ে অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি।
.png)
জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, জনগণকে সচেতন করা হচ্ছে। পাশাপাশি জেলার ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ত্রাণের জন্য এরই মধ্যে ৩২২ মেট্রিকটন চাল, নগদ ৯ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা ও দুর্যোগকালীন সময়ে খাবার জন্য ৭৭০ দশমিক ৫ মেট্রিকটন চাল রাখা হয়েছে।
তিনি আরো বলেন, এরই মধ্যে কন্ট্রোল রুম খোলা হয়েছে। ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলা করতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো প্রস্তুত রয়েছে।