ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে এক ঘণ্টার প্রতীকী চেয়ারম্যান হলেন মিম

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৯, ৩১ অক্টোবর ২০২৩
পঞ্চগড়ে এক ঘণ্টার প্রতীকী চেয়ারম্যান হলেন মিম
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও এক ঘণ্টার প্রতীকী চেয়ারম্যান মানতাসা মৌমি মিম। ছবি: ডেইলি বাংলাদেশ

এক ঘণ্টার জন্য প্রতীকী উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মানতাসা মৌমি মিম। 

মঙ্গলবার এক ঘণ্টার জন্য পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন মিম। এ সময় তিনি দফতরের বিভিন্ন দাফতরিক কাজের কাগজে সাক্ষর করেন।

‌‘শিশুদের নিয়ে বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’ এই প্রতিবাদ্য নিয়ে আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য শিশু সংগঠন প্ল্যান ইন্টারন্যাশনাল এর উদ্যোগে ও ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্স (এনসিটিএফ) এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

আয়োজকেরা জানান, কন্যা শিশুদের সকল পর্যায়ে কাজে উৎসাহ দিতে, সমান অধিকার ও সুযোগ দিতে এবং নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় কন্যা শিশু দিবস উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্স (এনসিটিএফ) পঞ্চগড় জেলা শাখা গত চার বছর থেকে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে আসছে।

পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও এক ঘণ্টার প্রতীকী চেয়ারম্যান মানতাসা মৌমি মিমপঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও এক ঘণ্টার প্রতীকী চেয়ারম্যান মানতাসা মৌমি মিম বলেন, সমাজের সর্বত্র নারীর সমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন নারী সমাজকে এগিয়ে নেয়ার চেষ্টা করবো।

শিশু সংগঠন প্ল্যান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্স (এনসিটিএফ) নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানান সংগঠন দুইটির ভলেনটিয়ার সাদিয়া কবির কনা। তিনি বলেন, গত চার বছর ধরে আমরা এই কাজ করছি। আগামীতেও আমাদের এধরনের কর্মসূচি অব্যাহত রেখে নারী নেতৃত্বকে সুপ্রতিষ্ঠিত করা হবে।

পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, নারীরা আজ পিছিয়ে নেই। সমাজের সর্বত্র নারীর অবাধ বিচরণ আজ দৃশ্যমান। নারীদের অবদান কখনো অস্বীকার করা যায় না। এক ঘণ্টার প্রতীকী চেয়ারম্যান হওয়ার মাধ্যমে এই কোমলমতি শিশু কন্যারা সমাজের উচ্চ আসনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে বলে আমি মনে করি।

এ সময় শিশু সংগঠন প্ল্যান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্স (এনসিটিএফ) এর সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!