[ দেশজুড়ে ]
বৃহস্পতিবার উঠছে সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা
ফাইল ফটো
সাগরে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মা ইলিশ রক্ষায় সমুদ্র ও নদীতে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বৃহস্পতিবার (২ নভেম্বর)। গত ১২ অক্টোবর থেকে ২২ দিন পর্যন্ত জেলেরা সমুদ্রে মাছ শিকার থেকে নিজেদের বিরত রেখেছেন। এদিকে কাল থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সময় আসায় পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রে মাছ শিকার করা জেলেদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
আলিপুর বন্দরের জেলে সোহেল বলেন, আমরা কাল সমুদ্রে যাব মাছ ধরতে। বিগত দিনে তেমন মাছ ধরা পড়েনি।
রাসেল ফিসের স্বত্বাধিকারী মো. রাসেল বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এখন জেলেরা সমুদ্রে মাছ শিকারে যাবে। আশা করছি আবারো সোনালি দিনে ফিরবে জেলেরা।
.png)
কুয়াকাটার জেলে নাসির বলেন, নিষেধাজ্ঞা শেষে যদি সাগরে পর্যাপ্ত মাছ পাই তাহলে পরিবারের মুখে হাসি ফুটাতে পারব।
কুয়াকাটা ও আলিপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সাগরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সাগরে মাছ শিকারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ২ নভেম্বর মধ্যরাত থেকেই সাগরে যেতে পারবেন জেলেরা। আশা করছি সাগর থেকে হাসিমুখেই ঘাটে ফিরবে জেলেরা।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!