[ দেশজুড়ে ]
হারিয়ে যাওয়া মোবাইল-টাকা মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
উদ্ধারের পর এক মালিককে তার হারানো মোবাইল হস্তান্তর করেন দক্ষিণ আইচা থানার ওসি সাঈদ আহমেদ
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় হারিয়ে যাওয়া ১০টি মোবাইলসহ এক লাখ ১৭ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে পুলিশ।
বুধবার দুপুরে প্রকৃত মালিকদের কাছে মোবাইল ও টাকা হস্তান্তর করেন দক্ষিণ আইচা থানার ওসি মো. সাঈদ আহমেদ। মালিকরা তাদের টাকা ও মোবাইল ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে, মালিকদের জিডির ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় দেশের বিভিন্নস্থান থেকে এসব মোবাইল ও টাকা উদ্ধার করে দক্ষিণ আইচা থানা পুলিশ।
.png)
ওসি মো. সাঈদ আহমেদ বলেন, মালিকরা তাদের মোবাইল ও টাকা ফিরে পেয়ে অনেক খুশি। এসব মোবাইল ও টাকা উদ্ধারে পুলিশ সদস্যরা আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!