ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলের পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ছাত্রের

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৪, ২ নভেম্বর ২০২৩
স্কুলের পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ছাত্রের
প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্কুলের পুকুরে গোসল করতে নেমে রিফাত হোসেন নামে পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে সুন্দরগঞ্জ পৌর শহরের আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত রিফাত হোসেন পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বামনজল মহল্লার আব্দুল মান্নানের ছেলে। সে সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, দুপুরে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে রিফাত। এ সময় পানিতে ডুবে যায় সে। পরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ায় পথে মারা যায় রিফাত। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি কে এম আজমিরুজ্জামান।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!