[ দেশজুড়ে ]
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর
ছবি- সংগৃহীত
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত কলেজ ছাত্রের নাম মাহমুদুল হাসান রিপন (১৬)। তিনি উপজেলার কাকচর নদীরপাড় এলাকার সমেদ আলীর পুত্র। স্থানীয় সরকারি শহীদস্মৃতি আদর্শ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন তিনি।
জানা গেছে, শুক্রবার বিকালে বাইকে করে রিপন তার বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হন। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চামটা নামক স্থানে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে হয়ে রিপন গুরুতর আহত হন। দুর্ঘটনার পরেই রিপনের বন্ধুরা ভয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও সিএনজির ড্রাইভারেরা মিলে রিপনকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে মারা যান তিনি।
.png)
নিহতের বড় ভাই লাল মিয়া মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, ‘মৃত্যুর সংবাদটি এখনো আমার কাছে আসেনি।’
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!