[ দেশজুড়ে ]
নাশকতা মামলায় বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক গ্রেফতার
নাজমা আকতার
নাশকতা মামলায় বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতারকে গ্রেফতার করেছে র্যাব-১২।
শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে তাকে শহরের সুবিল এলাকায় সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমা আকতার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষের পরীক্ষার্থী ও বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বাসিন্দা।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, বাঘোপাড়া এলাকায় একটি কাভার্ডভ্যান ও ট্রাকে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি। পুলিশ বাদী হয়ে গত ১ ও ২ নভেম্বর সদর থানায় পৃথক দুইটি মামলা করেছে। গ্রেফতারের পর নাজমাকে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)
বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা (পরিদর্শক) মো. শাহিনুজ্জামান বলেন, র্যাব নাজমা আকতারকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাকে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!