ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুগঞ্জে ফেনসিডিল-বিদেশি মদসহ গ্রেফতার ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৮, ৩ নভেম্বর ২০২৩
আশুগঞ্জে ফেনসিডিল-বিদেশি মদসহ গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযানে ফেনসিডিল ও বিদেশি মদসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফয়সল আহমদ (৩০) সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ইছামতি (আকাশ মল্লিক) এলাকার আ. শুকুর মিয়ার ছেলে, একই উপজেলার ব্রাহ্মণগ্রাম ছয়ত্রিশ এলাকার মো. আফতর হোছাইনের ছেলে মো. মাসুদ আহমদ (৩৩), নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর (নন্দলালপুর) এলাকার মো. মুনসুর মিয়ার ছেলে মো. রাকিব (৩২) ও কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার নেয়ামতপুর (বাধেরা) এলাকার অনিল চন্দ্র দাশের ছেলে রুমন চন্দ্র দাশ (১৯)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহাম্মেদ বলেন, বৃহস্পতিবার বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা করা হয়। অভিযানকালে বিকেল সোয়া ৪টার দিকে টোল প্লাজার সামনে থেকে কার্গো ট্রাকসহ ফয়ফল ও মাসুদকে গ্রেফতার করা হয়। পরে তাদের কার্গো ট্রাক তল্লাশি করে ৩৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, বিকেল সাড়ে ৫টার দিকে টোল প্লাজার সামনে পৃথক অভিযানে কার্গো ট্রাকসহ মাসুদ ও রুমনকে গ্রেফতার করা হয়। পরে কার্গো ট্রাক তল্লাশি ৪৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!