সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাসুদুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মাসুদুর রহমান যশোরের কোতয়ালী উপজেলার রায়পাড়া চাচড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
.png)
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, চিলাহাটি হতে ঢাকাগামী ৭৬৬ নম্বর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে বিপুল মাদক আসছে। এমন সংবাদের ভিক্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় সান্তাহার রেলওয়ে স্টেশনে ট্রেনটি পৌঁছালে ট্রেনের ‘খ’ বগির ৮ নম্বর কেবিনে তল্লাশির সময় ২৩ নম্বর সিটে যাত্রীবেশে বসে থাকা মাসুদুর রহমানের হেফাজতে থাকা একটি ট্রলিব্যাগ ও কাগজের কার্টুনের ভেতর থেকে ২৫৬ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।