[ দেশজুড়ে ]
আদমদীঘিতে বীজ-সার পেলেন ৪৬২০ কৃষক
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার আদমদীঘি উপজেলায় বিনামূল্যে বীজ ও সার পেয়েছেন চার হাজার ৬২০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক।
মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিহা তিলাত, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!