মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল কৃষকদের হাতে প্রণোদনা তুলে দেন।
উপজেলা ইউএনও মো. আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্লাহ খোন্দকার, জোৎস্না আরা বেগম।
.png)
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী মনছুর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার বিথী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উম্মে সালমা ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল হোসেন পাটোয়ারী, কৃষক রহিম উদ্দিন মানিক।
ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার বিথী জানান, ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নে ৩ হাজার ১০০ জন কৃষকের মাঝে ১৭ লাখ ৭৪ হাজার ৭৫০ টাকা ব্যায়ে বীজ ও সার দেওয়া হচ্ছে। তালিকাভুক্ত কৃষকদেরকে জনপ্রতি ৫ কেজি উচ্চ ফলনশীল বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়েছে।