[ দেশজুড়ে ]
আদমদীঘিতে পিরানহা মাছ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বগুড়ার আদমদীঘি উপজেলায় নিষিদ্ধ পিরানহা মাছ বেচাকেনার দায়ে একজনকে জরিমানা করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় আদমদীঘি সদর মাছ বাজারে বিক্রি সময় পিরানহা মাছ জব্দ ও বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল ও থানা পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানা ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল ঐ বাজারে অভিযান চালান। এ সময় মাছ ব্যবসায়ী স্বপন কুমার মন্ডলকে বিক্রির সময় বেশ কিছু সংখ্যক পিরানহা মাছসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই হাজার টাকা জরিমানাসহ মাছগুলো জব্দ করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!