ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ৪ ব্যবসা-প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৬, ২১ আগস্ট ২০২৩
রাজবাড়ীতে ৪ ব্যবসা-প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। উপজেলা শহরে সোমবার দুপুরে সংস্থাটির সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা ব্যাটালিয়ন আনসারের সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মনোয়ার হোসেন ও জেলা স্বাস্থ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও খাদ্যদ্রব্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ দেওয়ায় পাংশা কলেজ রোডের জোনাব দধি ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং বিক্রয়কৃত পণ্যের মোড়কে ওজনে কারচুপি করার অপরাধে অমল দধি ভান্ডারকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

পৌর কাঁচাবাজারের মুসলিম ডিমের আড়তকে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে দুই হাজার টাকা ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে পৌর কাঁচা বাজারের মেসার্স সোহেল ডিম ভান্ডারকে পাঁচশ টাকা জরিমানা করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!