বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোল্লাঘাটার মেসার্স রূপালী কেমিক্যালস নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
বিএসটিআই সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের একটি দল ভ্রাম্যমাণ আদালতের বিচারক দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহনাজ শারবীন মোল্লাঘাটার মেসার্স রূপালী কেমিক্যালসে অভিযান চালান। অভিযানে দেখা যায় কারখানাটি সিএম লাইসেন্স ছাড়াই কয়েল উৎপাদন করছে। একইসঙ্গে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মানচিহ্ন ব্যবহার করে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে হর্স পাওয়ার, কিং, সততা ও হর্স নিমপাতা ব্র্যান্ডের মশার কয়েল তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। এসব অপরাধে নির্ধারিত আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
.png)
অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) কাজী মো. শাহান, পরিদর্শক (মেট্রোলজি), এছাড়া বিএসটিআই কুমিল্লার প্রতিনিধিরা ও ফেনী জেলা পুলিশের সদস্যরা সহায়তা করেন।
বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) কাজী মো. শাহান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।