[ দেশজুড়ে ]
বাড়তি দামে পেঁয়াজ বেচে দিতে হলো জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান
দিনাজপুরের হিলিতে কম দামে কেনা পেঁয়াজ বাড়তি দামে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার হিলি বাজারের বিভিন্ন পেঁয়াজের দোকান ও বন্দরের বিভিন্ন গুদামে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুর কার্যালয়।
এই অফিসের সহকারী পরিচালক মমতাজ বেগম বিভিন্ন আমদানিকারকদের পেঁয়াজ আমদানির কাগজপত্র যাচাই বাছাই করেন এবং আড়তদারদের পেঁয়াজ ক্রয়-বিক্রয়ের চালান পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন তিনি। পরে জরিমানা করেন তিনি।
.png)
মমতাজ বেগম বলেন, সম্প্রতি ভারত সরকার পেঁয়াজ রফতানিতে ৪০ ভাগ শুল্ক আরোপ করেছে। কিন্তু সেই পেঁয়াজ দেশের বাজারে আসার আগেই পেঁয়াজের বাজার বেড়ে যাচ্ছে। এমন অভিযোগে হিলি বাজারের বিভিন্ন পেঁয়াজ বিক্রেতা ও আমদানিকারকদের গুদামে অভিযান চালানো হয়। এ সময় আগের কম মূল্যের কেনা পেঁয়াজ বেশি দামে বিক্রির দায়ে এক আড়তদার ও এক আমদানিকারককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!