[ দেশজুড়ে ]
অস্বাস্থ্যকরভাবে খাদ্য তৈরি, গুনতে হলো জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য মোড়কজাতকরণ করার অপরাধে ফেনীর দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের শহিদ শহীদুল্লা কায়সার সড়কে জামাল ব্রেড ও দিলদার ব্রেডে অভিযান চালায়। এ সময় বেকারি পণ্যের নিউজ পেপার ও হাতে গ্লাভস ছাড়া মোড়কজাত করার অপরাধে জামাল ব্রেডকে ২০ হাজার টাকা ও দিলদার ব্রেডকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
.png)
এ অভিযানে ফেনী জেলা পুলিশের সদস্যরা সহায়তা করেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!