ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাছের ঘেরে ভাসছিল বৃদ্ধার মরদেহ

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৫, ৪ নভেম্বর ২০২৩
মাছের ঘেরে ভাসছিল বৃদ্ধার মরদেহ
ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুর উপজেলায় মাছের ঘের থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকালে উপজেলার কর্ন্দপপুর মধ্যপাড়া এলাকার গ্রামীণ সড়কের পাশের একটি মাছের ঘের থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। 

মঙ্গলকোট ইউপি সদস্য মুক্তাহিরুল হক জানান, শুক্রবার সন্ধ্যায় ওই বৃদ্ধাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। শনিবার সকালে মাছের ঘেরে ওই বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন তারা। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর থানার উপপরিদর্শক আবুল হোসেন। তিনি বলেন, খবর পেয়ে অজ্ঞাত ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!