ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছের ঘেরে মিলল ১২ ফুটের অজগর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৩, ২৭ অক্টোবর ২০২৩
মাছের ঘেরে মিলল ১২ ফুটের অজগর
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি মৎস্য ঘের থেকে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া এলাকার বাবুল চৌধুরীর ঘের থেকের সাপটি উদ্ধারের পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

ঘের মালিক বাবুল চৌধুরী বলেন, আমার মৎস্য প্রকল্পের চারপাশ জাল দিয়ে ঘেরা ছিল। বৃহস্পতিবার সকালে ঘেরে গেলে সেখানে থাকা জালে একটি অজগর সাপকে আটকা অবস্থায় দেখতে পাই। পরে সাপটি উদ্ধার করে নিয়ে যায় বন বিভাগ। সাপটির ওজন প্রায় ১৬ কেজি।

মিরসরাই উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা আবদুল গফুর মোল্লা বলেন, খবর পেয়ে অজগরটি উদ্ধার করে নিয়ে আসি। পরে মহামায়া ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!