সোমবার সকাল ১০টার দিকে উপজেলার শুভদিয়া গ্রামের একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ৪০ বছর বয়সী জুয়েল খুলনার রূপসা উপজেলার মহিরবাড়ি এলাকার সেলিম রেজার ছেলে।
স্থানীয়রা জানায়, ৬ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে শুভদিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মাছের ঘেরে উল্টে পড়ে রাহাত পরিবহনের একটি বাস। ওই সময় বাস থেকে বের হয়ে যান যাত্রীরা। ৮ জানুয়ারি সন্ধ্যায় ঘের থেকে বাসটি উদ্ধার করা হয়। সোমবার সকালে ঘেরে একজনের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন আশপাশের লোকজন। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
.png)