ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কের পাশে পড়েছিল নবজাতকের মরদেহ 

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৮, ৭ জানুয়ারি ২০২৩
সড়কের পাশে পড়েছিল নবজাতকের মরদেহ 
ফাইল ছবি

সাভারের আশুলিয়া ভাদাইল-পবনারটেক আঞ্চলিক সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এসআই নুর মোহাম্মদ। 

এর আগে শুক্রবার বিকেলে আশুলিয়া ভাদাইল-পবনারটেক আঞ্চলিক সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে ভাদাইল-পবনারটেক আঞ্চলিক সড়কের পাশ এক নবজাতকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এ সময় থানায় খবর দেয় তারা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

Advertisement

আশুলিয়া থানার এসআই নুর মোহাম্মদ জানান, শুক্রবার বিকেলে খবর পেয়ে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!