মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার রসুলপুর ইউপির খাইয়ার গ্রামের নানার বাড়ির একটি পুকুর থেকে শিশুটির উদ্ধার করে পুলিশ। শিশু আল ইমরান বুড়িরপাড় গ্রামের প্রবাসী মো. জসিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় দেবিদ্বার থানায় একটি অপমৃত্যু মামলা করেন শিশুটির মা মোসা.হাসিনা বেগম।
স্বজনরা জানান, গত ১৩ ডিসেম্বর মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে ছোট্ট আল ইমরান। ৩১ ডিসেম্বর সকাল ১০টার দিকে বিদেশ থেকে ভিডিও কলের মাধ্যমে ইমরানের সঙ্গে কথা হয় তার বাবার। এরপর সে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়। এরপর মঙ্গলবার সকাল ৬টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে ইমরানের মরদেহটি ভাসতে দেখেন বাড়ির লোকজন। পরে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
.png)
ইউপি সদস্য মো. সোহেল রানা বলেন, ৩১ ডিসেম্বর নিখোঁজ হয় সে। মঙ্গলবার বাড়ির লোকজন পাশের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে মারা যায়।
দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, শিশু আল ইমরানের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন মা হাসিনা বেগম।