ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৬, ৪ নভেম্বর ২০২৩
সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুর সদর উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে জেলা শহরের চরকমলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- ফরিদপুর শহরের শোভারামপুর এলাকার বাবু মিয়া এবং জেলার কানাইপুরের কোসা গোপালপুর এলাকার সাইদ মুছুল্লী।

জানা যায়, সকালে বাবু মিয়া এবং সাইদ নির্মাণাধীন সেপটিক ট্যাংকের অবশিষ্ট কাজ করতে চরকমলাপুর এলাকায় গোলাম ফারুক নামে এক ব্যক্তির বাড়িতে যান। প্রায় এক মাস কাজ বন্ধ থাকায় সেপটিক ট্যাংকের তলদেশে পানি জমে যায়। ঐ ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে সেখানে উৎপাদিত গ্যাসে তাদের মৃত্যু হয় বলে জানা যায়।

Advertisement

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাস বাড়ৈই জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঐ দুই শ্রমিককে মৃত্যু অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিস সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!