[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে গৃহবধূর মৃত্যু
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর
মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে সমেজান নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে উপজেলারর জোন্তা গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটেছে।
মৃত সমেজানের ছেলে সুমন বলেন, আমার বাবা ঢাকায় ভ্যান চালান। আমি এবং মা বাড়িতে থাকি। আজ বিকেলে খেলতে যাই। বাড়িতে আগুন ধরার সংবাদ পেয়ে ফিরে এসে দেখি পুরো ঘরে আগুন ধরে গেছে এবং মা ঘরের ভেতর আটকা পড়েছেন। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নিভাতে নিভাতে ঘরের সবকিছু পুড়ে যায়। ঘরের ভেতর আটকা পড়ে মায়ের মৃত্যু হয়েছে।
দৌলতপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। অগ্নিকাণ্ডে এক গৃহবধূ ঘরে আটকা পড়ে মারা গেছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলা হলেও কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করা হবে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!