[ দেশজুড়ে ]
চলন্ত অটোরিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁয় বাড়ি ফেরার পথে চলন্ত অটোরিকশা থেকে পড়ে পপি রাণী নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে শহরের মসরপুর বাইপাস সড়ক সংলগ্ন পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পপি রাণী জেলার মান্দা উপজেলার শামুকখোল গ্রামের রবীন্দনাথের স্ত্রী।
জানা যায়, অটোরিকশায় শিশু সন্তানকে সঙ্গে নিয়ে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্টান্ড এলাকা থেকে স্বামী রবীন্দ্র’র সঙ্গে মান্দায় নিজের বাড়িতে ফিরছিলেন পপি রাণী। এ সময় অটোরিকশাটি পল্লী বিদ্যুৎ অফিস অতিক্রম করে মশরপুর বাইপাস সড়কে উঠছিল। পপি রাণী অন্যমনস্ক থাকায় অটোরিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!