শুক্রবার বিকেলে উপজেলার ঢেকিয়া খেলার মাঠের সামনে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বিকেলে মইছ উদ্দিন ঢেকিয়া খেলার মাঠের সামনে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মইছ উদ্দিন। স্থানীয়রা মইছ উদ্দিনকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মইছ উদ্দিনের মৃত্যু হয়।
.png)
হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মিছবাহ উদ্দিন মানিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।