নিহত রনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জজ মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর সবুজবাগের সবুজকানন এলাকায় থাকতেন।
শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।
.png)
নিহতের খালাতো ভাই ইয়াসিন হোসেন জানান, রাতে তারা ৪-৫টি মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘাটে গিয়েছিলেন ঘুরতে। ভোরে সেখান থেকে বাসায় ফিরছিলেন। একটি মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন ফাহিম এবং সেটি চালাচ্ছিলেন রনি। পোস্তগোলা অংশ দিয়ে হানিফ ফ্লাইওভারে ওঠেন তারা। ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে আইল্যান্ডে ধাক্কা লেগে গুরুতর আঘাত পান তারা। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। আর আহত ফাহিম চিকিৎসা নিচ্ছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে। তারা বিষয়টি দেখছে।