[ দেশজুড়ে ]
বিরলে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত
বিরল থানা- ফাইল ফটো
দিনাজপুরের বিরল উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় শেফালী নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় দিনাজপুর-বিরল আঞ্চলিক সড়কের বানিয়াপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেফালী বিরল উপজেলার ভবানীপুর গ্রামের আতাউর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে বিরলের উদ্দেশে যাচ্ছিলেন। পথে বানিয়াপাড়া বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।। এতে গুরুতর আহত হন তিনি। পরে শেফালীকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
বিরল থানার ওসি মো. রেজাউল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!