[ ডেঙ্গু ]
ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৫৭
ফাইল ফটো
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৩৮০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ১৩৫৭ জন। নতুন এসব শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫৫ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০০২ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ২৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৭৬৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৪৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
.png)
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ১৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ২৮৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৮৭৬ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৬৮ হাজার ৫১৬ জন। ঢাকায় ৯৭ হাজার ৬৯৯ এবং ঢাকার বাইরে ১ লাখ ৭০ হাজার ৮১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!