ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পারিবারিক কলহে তিন সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা 

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৩, ৫ নভেম্বর ২০২৩
পারিবারিক কলহে তিন সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা 
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় তিন সন্তানকে নিয়ে কীর্তিনাশা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। এ ঘটনায় দুজনকে উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাকিদের উদ্ধারে চেষ্টা চলছে। পারিবারিক কলহে এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা।

রোববার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার জবসা ইউনিয়নের কীর্তিনাশা নদীতে এ ঘটনা ঘটে। 

নদীপে ঝাঁপ দেয়া ছালমা বেগম (২৫) উপজেলার জবসা ইউপির মাইজপারা গ্রামের আজবাহার মাদবরের স্ত্রী। তার ছেলে জাফর মাদবর (৭), মেয়ে আনিকা মাদবর (৩) ও ১০ মাস বয়সী ছেলে ছলেমান।

Advertisement

নিখোঁজ ছালমার মা শিরিনা বেগম বলেন, ছালমা শ্বশুর ও ননদীর অত্যাচারে অতিষ্ট হয়ে সন্তানসহ নদীতে ঝাঁপ দিয়েছে। তার তার স্বামী ভালো মানুষ। কিন্তু ননদ ও শ্বশুর তাকে নিয়মিত নির্যাতন করতো। এ কারণে সকালে নদীতে ঝাঁপ দিয়ে ছালমা আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা থেকে আনিকা ও ছলেমানকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে নিখোঁজ ছালমাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

নড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সংকর চন্দ্র বৈদ বলেন, ‘নদীতে ঝাঁপ দেয়ার খবর শুনে ঘটনাস্থলে এসেছি। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালাচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!