শুক্রবার বিকেল থেকে উপজেলার নবগ্রাম ইউনিয়নের লস্কর পুকুরপাড় এলাকায় প্রেমিক বিপ্লব বিশ্বাসের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। প্রেমিক বিপ্লব বিশ্বাস ঐ গ্রামের বিমল বিশ্বাসের ছেলে। ভুক্তভোগী নারী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা।
ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, বিপ্লবের সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় আমার। এরপর আমার সঙ্গে দেখা করে প্রেমের প্রস্তাব দেন। বিয়ের স্বপ্ন দেখিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন বিপ্লব। অমাদের চার বছর ধরে প্রেমের সম্পর্ক। তিনবার আমার মাথায় সিঁদুর পরিয়েছেন তিনি। এমনকি অমার প্রতিবন্ধী ভাতা উত্তোলনের সিমটিও তার কাছে। অমার ভাতা তুলে নেন তিনি। এখন আমাকে অস্বীকার করছেন। তার পরিবারকে জানালে- এ সম্পর্ক মেনে নিতে চায়নি। নিরুপায় হয়ে তার বাড়িতে বিয়ের দাবিতে এসেছি।
.png)
বিপ্লব মোবাইল ফোনে বলেন, ঐ নারীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। মাঝেমধ্যে তার সঙ্গে কথা বলতাম। এর বেশি কিছু না। তাকে আমি বাড়িতে আসতে বলিনি।
এ বিষয়ে নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার জানান, বিষয়টি আমি শুনেছি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে। পরে আমি ডাসার থানা পুলিশকে অবহিত করেছি। ছেলের পরিবার মেয়েটিকে মেনে নিতে চায় না। ছেলেটিও বাড়িতে নেই।
ডাসার থানার ওসি কামাল হোসেন জানান, এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।