জানা যায়, উপজেলার কুতুবা, কাচিয়া ও পক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে হুট করেই পাগলা কুকুরের উপদ্রব বেড়েছে। ৪০ থেকে ৫০ জনকে কামড়িয়েছে এসব কুকুর। তাদের কিছু লোক প্রাথমিকভাবে চিকিৎসা নিতে পারলেও বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিতে হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. তারেক জানান, গত শুক্র ও শনিবার দুইদিনে কুকুরের কামড়ে আহত হয়ে প্রায় ২০ জনের অধিক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিয়েছেন। কয়েকজনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে।
.png)
এ বিষয়ে বোরহানউদ্দিনের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান উজ্জামান বলেন, মানুষজনকে কুকুর কামড়াচ্ছে। এমন কয়েকটি ঘটনা আমরা শুনেছি। এজন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদেরকে মানুষজনের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সতর্কতামূলক প্রচারণা শুরু করেছে।